Tuesday, November 5, 2019

নতুন ইমপ্লোয়িদের নিয়োগ পত্র প্রদান ও যোগদান করে নেয়ার নিয়মাবলীঃ

নতুন ইমপ্লোয়িদের নিয়োগ পত্র প্রদান ও যোগদান করে নেয়ার নিয়মাবলীঃ


এইচআর ডিপার্টমেন্ট নিম্ন পদ্ধতি মোতাবেক নিয়োগ ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেঃ-
(১) শূণ্য পদ পূরণ বা নব সৃষ্ট পদের জন্য প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। প্রার্থী দরখাস্ত করবে বা সিভি প্রেরণ করবে। এরপর নির্দিষ্ট তারিখে পরীক্ষা বা ভাইভা নিয়ে চূড়ান্ত প্রার্থী বাছাই করতে হবে। তারপর নিয়োগ পত্র দিতে হবে ইংলিশ বা বাংলায়। এখানে বাংলা ও ইংলিশ দুইটির নমূনা দেয়া আছে।
(২) এরপর Joining Report দিয়ে নতুন ইমপ্লোয়ির স্বাক্ষর নিতে হবে।
(৩) যোগদান করার পর ঘোষনা পত্র নোটিশ বোর্ডে টাঙিয়ে দিতে হবে।
যারা এইচ আর ডিপর্টমেন্টে চাকরি করতে ইচ্ছুক তাদেরকে এসব জানতেই হবে। সে জন্য পূর্ব অভিজ্ঞতা বিশেষ প্রয়োজন।

(1)
APPOINTMENT  LETTER (ENGLISH  SAMPLE)

Letter No.BSSL/HR/Appt 109/19                    Date: 31 Oct 2019

To:

Md. Alomgir
S/O Md. Salim Ahmed (Badol)

Present Address:
Vill: Kolshi Fukra, P.O: Fukra, P.S: Kashiani, Zilla: Gopalganj.

Permanent Address:
Vill: Kolshi Fukra, P.O: Fukra, P.S: Kashiani, Zilla: Gopalganj.

Subject:AppointmentLetter-Senior Executive of BSSL

Dear Mr.

This is in reference to your application and subsequent interview with us for the position of Senior Executive at the Sentry Security Services Ltd.
We are pleased to appoint you in  the said position for a probationary Period of 6 month’s (extendable for another 6 month’s) with effect from 12th November 2019 under the following terms and conditions:
1. You shall be placed at Grade 14  in the salary scale. Your salary is broken down in detail follow:
Ø Basic Salary:                                   12,500 BDT   (২৫০০০ এর ৫০%)               
Ø House Rent:                                     7,500 BDT    (১২৫০০ এর ৬০%)               
Ø Medical Allowance:                         2,500 BDT    (১২৫০০ এর ২০%)                
Ø Conveyance Allowance:                   2,500 BDT    (১২৫০০ এর ২০%)
----------------------------------------------------------------
Ø Gross Salary:                                  25,000 BDT  
   You will also be entitled to receive 2 festival bonuses in a calendar year, each of which will be equal to your basic salary after completion of 1 year of your service.
Ø You will also be enjoying Casual Leaves, Earn Leaves and Medical Leaves as per Company’s leave policy.
Ø You Sales target and benefits will be notified through separate attached sheet which is fixed by the management of BSSL.
2. You will be reporting directly to the Head of Admin in discharging your duties with KPI’s as per Job Description (JD) issued to you from time to time.
3. You will be also required to carry out instructions of the Head of Admin given directly to you from time to time.
4.Your place of posting shall be at Admin Department, BSSL Head Office. You will carry out your duties as per your job descriptions or in accordance with the instruction you will receive time to time from the management of the organization.
5.Your working hours shall be as per BSSL policy and practice.
6.Initially, you shall be required to serve a probationary period of 6 (Six) months from the date of your appointment. On successful completion of probationary period and subject to satisfactory performance Evaluation Review from your superior, you shall be confirmed in writing as a regular employee in the said position. However, the management of BSSL reserves the right to extend your probationary period for three (06) more months, if deemed necessary.
7.Your job may be terminated by BSSL without assigning any reasons, whatsoever, by giving 30 days notice or payment in lieu of notice thereof. You may also get relieve from your service against serving a notice for 30 (Thirty) days periods other than the probationary period.
8.BSSL reserves the right to deduct income tax at source from your remuneration as per Bangladesh Income Tax Ordnance 1984.
9.Unauthorized absence from duty shall be treated as leave without pay. In such case, appropriate disciplinary action shall be instituted against you in accordance with the organization’s disciplinary procedures.
10. Any act of gross misconduct shall result into your dismissal from the service without notice.
11. That you will not be engaged in any security services related business inside or outside the country in your service tenure at (Company Name).
12. Shall be bound by the terms and conditions laid down in HR Policy Manual, other  policies, rules and regulations of SSSL that are currently in force and any new terms and conditions,  policies, rules and regulations that may be brought into effect in future.
13. You must receive clearance certificate from BSSL during your separation from BSSL. If you fail to do so, we may serve notice to you at your permanent address, your new destination or published to print media to find out your where about.
14.You must not disclose BSSL’s internal confidential information to its competitor or any other outsider.
15. You must uphold BSSL image outside and avoid propaganda against it. If it is proved that you are not abide by this advice, you may be dismissed from the job.
16. Internal politics, serious conflicts with other employees, insubordination and any kind of violence will be treated as gross violation of employment policy and terminated immediately.
17. You must not under any anti-state/ terrorist activities and also must not also sympathize with or harbor such elements at personal or official capacities. You must also not assist any such elements financially or materially.  
If the above terms and conditions are acceptable to you, please sign and date all copies of this letter in the space provided below, and retain the original for your records.


______________________
Name:
Date:                                     

___________________
Name:
Managing Director
Date:

নিয়োগ পত্র (বাংলা নমূনা)

স্মারকনং:বিএসএসএল/এইচআর/নিয়োগ/৩০১/১৯                               তারিখ:--------
বরাবর,
নাম: মোঃ আলমগীর হোসেন
বর্তমান ঠিকানা:       
গ্রাম         : কোলসি ফুকরা
ডাকঘর   : ফুকরা
থানা        : কাশিয়ানী
জেলা      : গোপালগঞ্জ          
স্থায়ী ঠিকানাঃ
গ্রাম        : কোলসি ফুকরা
ডাকঘর   : ফুকরা
থানা        : কাশিয়ানী
জেলা      : গোপালগঞ্জ
পিতার নাম  : মো: সেলিম আহমেদ (বাদল)
মাতার নাম  : জাহানারা বেগম (রওশন)
বিষয় :  নিয়োগ পত্র।
জনাব/জনাবা,
আপনার আবেদন এবং আপনার কর্তৃক দাখিলকৃত কাগজ পত্রের উপর ভিত্তি করে “Company Name” কর্তৃপক্ষ আপনাকে  নিম্ন লিখিত শর্ত সাপেক্ষে ‘‘এক্সিকিউটিভ ” পদে নিয়োগ প্রদানে সম্মত হয়েছেন।
০১. পদবী : “এক্সিকিউটিভ”। সময়ে সময়ে আপনার পদবী সংশ্লিষ্টি কর্তৃপক্ষ কর্তৃক পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেন।
০২. যোগদানের তারিখ : আপনাকে আগামী  ১২/১১/২০১৯ ইং তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হল ।
০৩. আপনার বেতন গ্রেড হবে “১৫”। নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলোঃ
            (ক)  বেসিক বেতন                  ঃ ১২৫০০  টাকা
            (খ)  বাড়ি ভাড়া                         ঃ ৭৫০০  টাকা
            (গ)  চিকিৎসা ভাতা                  ঃ ২৫০০  টাকা
           (ঘ)  যাতায়াত ভাতা                   ঃ ২৫০০  টাকা
---------------------------------------------------------------------------------
            মোট বেতন                             ঃ ২৫০০০ টাকা

(ক) এছাড়া আপনি বছরে দুইটি উৎসব বোনাস প্রাপ্য হবেন। চাকরি এক বছর বিরতিহীনভাবে সম্পন্ন হওয়ার পর প্রতি উৎসবে মূল বেতনের সমপরিমান ভাতা প্রাপ্য হবেন।
(খ) কোম্পানির কাজে যোগাযোগের জন্যে আপনাকে একটি কর্পোরেট সিম প্রদান করা হবে।
(গ) কোম্পানির লিভ পলিসি অনুযায়ী আপনি নৈমিত্তিক ছুটি, অর্জিত ছুটি ও মেডিকেল লিভ উপভোগ করতে পারবেন।
০৪। আপনি প্রতি দিনের কার্যাবলী সংক্রান্ত “হেড অব এডমিন” এর নিকট রিপোর্ট করবেন।
০৫। আপনি সর্বদা বিএসএসএল কর্তৃপক্ষের নির্দেশ পালনে বাধ্য থাকবেন। আপনার নিয়োগ কর্তার চাহিদা মোতাবেক বাংলাদেশের যে কোন স্থানে আপনি দায়িত্ব পালনে বাধ্য থাকবেন।
০৬। কোম্পানির পলিসি অনুযায়ী আপনার কর্মঘন্টা নির্ধারিত হবে।
০৭। প্রবেশনারী পিরিয়ড/পর্যবেক্ষণকাল : আপনার চাকরীর প্রথম ০৬ (ছয়) মাস প্রবেশনারী/ পর্যবেক্ষণ কাল হিসেবে গন্য হবে। প্রবেশনারী পিরিয়ড/পর্যবেক্ষণকাল চলাকালীন আপনার নিয়োগ কর্তা যেকোনো কারন বা কারন ছাড়াই কিংবা নোটিশ প্রদান বা নোটিশ প্রদান ছাড়াই আপনাকে চাকরি থেকে যেকোনো সময় অবসান করার অধিকার রাখেন।
০৮।  চাকরি স্থায়ীঃ  পর্যবেক্ষণকালে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন এবং কোম্পানির অন্যান্য শর্ত পুরণ স্বাপেক্ষে আপনার চাকরি স্থায়ী হবে। চাকরি স্থায়ী হওয়ার পর আপনার নিয়োগ কর্তা যেকোনো কারন বশত: ৩০ দিনের নোটিশে আপনাকে চাকরি হতে অবসান করার অধিকার রাখেন।
০৯। আপনি চাকরি হতে স্বেচ্ছায় ইস্তফা দিলে বা আপনাকে চাকরি হতে অবসান ঘটানো হলে আপনাকে অবশ্যই ছাড়পত্র (এনওসি) গ্রহণ করতে হবে। চাকরি হতে অবসান ঘটলে কোম্পানি কর্তৃক প্রদানকৃত সকল আইটেম অবশ্যই স্টোরে জমা নিশ্চিত করতে হবে। এর ব্যত্যয় ঘটলে বা বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে আপনার স্থায়ী ঠিকানায় কারন দর্শানো নোটিশ প্রদান করা হবে বা এতদবিষয়ে ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশ করা হবে।
১০। বিএসএসএল বাংলাদেশ আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুসারে আপনার পারিশ্রমিক থেকে আয়কর কেটে নেওয়ার অধিকার সংরক্ষণ করে।
১১। কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকলে বিনা বেতনের ছুটি হিসাবে গণ্য হবে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি অনুসারে আপনার বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলাবদ্ধ পদক্ষেপ নেওয়া হবে।
১২। গুরুতর অসদাচরণের জন্য যেকোনো সময় নোটিশ ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা হবে।
১৩। আপনি (কোম্পানির নাম) এ কর্মরত থাকা অবস্থায় দেশের অভ্যন্তরে বা বাইরে অনুরুপ কোনো কোম্পানি বা ব্যবসার সাথে নিযুক্ত হতে পারবেন না।
১৪। আপনি এইচআর পলিসি ম্যানুয়াল, এসএসএসএলের অন্যান্য নীতিমালা, বিধিবিধান যেগুলি বর্তমানে কার্যকর রয়েছে এবং ভবিষ্যতে কার্যকর হতে পারে এমন কোনও নতুন শর্তাদি, নীতি ও বিধিবিধান মেনে চলতে বাধ্য থাকবেন।                                
১৫। আপনি অত্র প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আপনার নিয়োগ কর্তার/সেবা গ্রহিতার গোপনীয় তথ্যাদি অন্য কারো নিকট প্রকাশ করতে পারবেন না। এছাড়া প্রয়োজনীয় তথ্যের অপব্যবহার এবং অপপ্রচার করতে পারবেন না।
১৬। আপনি কখনো কোম্পানির বিরুদ্ধে বিরুদ্ধাচরন করতে পারবেন না। এতদ বিষয় সংক্রান্ত কোনো প্রমাণ পাওয়া গেলে আপনাকে কোনো নোটিশ ছাড়াই বরখাস্ত করা যেতে পারে।
১৭। অভ্যন্তরীণ রাজনীতি, অন্যান্য কর্মচারীদের সাথে গুরুতর দ্বন্দ্ব, অন্তর্নিহিততা এবং যেকোন ধরণের সহিংসতা কোম্পানি আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং অবিলম্বে চাকরি হতে অবসান করা হবে।
১৮। আপনি কোনো রাষ্ট্র বিরোধী কর্মকান্ড বা সন্ত্রাসী কর্মকান্ড কিংবা কোনো মামলা-হামলার সাথে জড়িত হলে কিংবা আপনার বিরুদ্ধে বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারী বা দেওয়ানী মামলা অথবা বাংলাদেশ দন্ড বিধির জন্য কোনো ধারায় মামলা বিচারাধীন বা তদন্তাধীন থাকলে এবং উক্ত বিষয় গোপন করলে কোম্পানি পলিসি মোতাবেক আপনার বিরুদ্ধে শৃংখলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৯। আপনার প্রদানকৃত যাবতীয় তথ্য ও দাখিলকৃত কাগজ পত্র ভুল ও জাল প্রমাণিত হলে কিংবা পুলিশ ভেরিফিকেশন বা কোম্পানির নিজস্ব তদন্ত টিম কর্তৃক ভেরিফিকেশনে ভুল ও জাল প্রমাণিত হলে এই নিয়োগ পত্র তাৎক্ষনিক বাতিল বলে গণ্য হবে।

“ Company Name”এর পক্ষে

অনুমোদিত স্বাক্ষর                 
                       
আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে ও কারো বিনা প্ররোচনায় উপরে বর্ণিত শর্তাদি পড়ে এর ভবিষ্যত ফলাফল সম্পর্কে অবগত হয়ে সহি/স্বাক্ষর করতঃ অত্র নিয়োগ পত্র গ্রহন করলাম।

-----------------------------------       
এক্সিকিউটিভ  এর স্বাক্ষর
পূর্ণ নামঃ
তারিখঃ
অনুলিপিঃ
১. ব্যক্তিগত নথি
২. হিসাব বিভাগ

(2)
নিয়োগ পত্র পাওয়ার পর যোগদান করতে এলে নিম্নের পত্রটি পূরণ করে ইমপ্লোয়ির স্বাক্ষর নিয়ে তার পারসোনাল ফাইলে সংযুক্ত করতে হবে।এই পত্রটির মধ্য দিয়ে তার চাকরি শুরু হলো।

Date: 12.10.2019
To,
Chief of HR
Human Resource Department,
Company Name------------------.
Gulshan, Dhaka.

Subject: Joining Report.
Sir,
With reference to your appointment letter No: BSSL/HR/Appt 37-19, Dated: 07 October, 2019 , I am pleased to inform you that I want to join as an Executive HR at the (Company Name). Please accept my joining with terms and conditions mentioned in the appointment letter. I give the commitment that I shall properly discharge my duties and responsibilities. I also assure you that I shall abide by all the rules and regulations of your organization.

I therefore, pray and hope that would be kind to grant my joining letter.

Yours faithfully                                                      

Name:------------------                                                       Accepted by                                  
Executive HR                                                            
                                                                                             Chief of HR

(3)
যোগদান করার পর নিম্নের পত্রটি তৈরী করে নোটিশ বোর্ডে টাঙিয়ে ঘোষণা দিতে হবে যে, অমুক--- অদ্য---তারিখে, অমুক--- ডিপার্টমেন্টে, অমুক--- পদে যোগদান করেছে।

October 12, 2019
JOINING ANNOUNCEMENT

We are pleased to announce the joining of Md. Rakibul Islam in (Company Name) effective on October 12, 2019. As an Executive- HR.
He has almost 5.8 years of experience in different organizations. Prior to joining in BSSL he worked in Modele De Capital Industries Ltd. Officer (HR & Admin), Mellinnium Textiles Southern Ltd. As a Sr. Officer (HR & Admin).
Md. Rakibul Islam is an MBA in Management from National University (Savar College)-2016.
Let us welcome Md. Rakibul Islam in BSSL family and extend our full cooperation and support.
Thanking you
Sincerely
_________________
Name:----------
Chief of HR
Company Name.

Md.Izabul Alam
Principal, PGDHRMTI
Gulshan-2, Dhaka.

No comments:

Post a Comment

PGDHRM TRAINING INSTITUTE

শ্রম আইন অনুসারে আট প্রকার ছুটির হিসাব

শ্রম আইন অনুসারে আট প্রকার ছুটির হিসাব শ্রম আইন অনুসারে আট প্রকার ছুটির বিবরণঃ ১। মাতৃত্বকালীন ছুটি। ২। সাপ্তাহিক ছুটি। ৩। নৈমেত্তি...