Career Structure in Human Resource Management
(মানব সম্পদ ব্যবস্থাপনায়
ক্যারিয়ার গঠন)
Human Resource Management
(HRM) বা মানব সম্পদ ব্যবস্থাপনা আধুনিক বিশ্বের একটি চৌকষ চাকুরী ক্ষেত্র হিসেবে বিবেচিত
হচ্ছে। তবে বাংলাদেশে এর জনপ্রিয়তা এবং ক্ষেত্র একেবারেই নতুন বলা চলে। আধুনিক বিশ্বের
সাথে তাল মিলিয়ে বর্তমানে বাংলাদেশে এ পেশার চাহিদা দিন দিন বাড়ছে। প্রতিষ্ঠানের
কর্মীদের কর্মক্ষমতার যথার্থ ব্যবহারের লক্ষ্য নিয়ে বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর
পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোতেও 'মানব সম্পদ ব্যবস্থাপনা' বিভাগের উপর জোর দেওয়া
হচ্ছে। কারণ একটি প্রতিষ্ঠানের সাফল্য অর্জন অনেকাংশেই নির্ভর করে সেই প্রতিষ্ঠানটির
মানব সম্পদ ব্যবস্থাপনার উপর।
ইতিহাসঃ
"মানব সম্পদ" ধারণাটি
যথেষ্টই আধুনিক, গত শতাব্দির প্রথম দিকেও কোন প্রতিষ্ঠানের কর্মীদের "সম্পদ"
হিসেবে দেখা হত না। তারা ছিলেন শুধুই শ্রমিক, উচ্চ পদস্থ কর্তাদের আদেশ পালন করা ছিল
তাদের প্রথম ও প্রধান কাজ। ধীরে ধীরে কোম্পানিগুলো দেশে-বিদেশে বিস্তার লাভ করার পর
উপলব্ধি করল যে এই বিস্তৃতি ধরে রাখার কান্ডারী হল তাদের কর্মীগণ। একটি প্রতিষ্ঠানের
লোকবলই তাদের সবচেয়ে বড় সম্পদ। এই উপলব্ধি থেকেই "মানব সম্পদ উন্নয়ন"
ধারণার প্রবর্তন। কোম্পানিগুলো তাদের মানব সম্পদ ব্যবস্থাপনা ও পরিচর্যা করার জন্য
"Personnel Administration" নামক শাখা খুললো, যা পরবর্তীতে "Human
Resource Department (HRD)" নামে পরিচিতি পেল। আধুনিক বিশ্বের কোম্পানিগুলোতে
কর্মীগণ তাদের উচ্চ-পদস্থদের সাথে নতুন নতুন আইডিয়া সহজেই শেয়ার করতে পারেন এবং কোম্পানিও
এই সৃজনশীল মানুষদের বিকাশের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধা প্রদান করে
থাকে।
বাংলাদেশে বিভিন্ন বহুজাতিক
কোম্পানির হাত ধরে HRD এর যাত্রা শুরু হয় ১৫/২০ বছর আগে। বর্তমানে অনেক বাংলাদেশি
নাগরিক এই কোম্পানিগুলোর HRD Head হিসেবে কর্মরত আছেন। বহুজাতিক কোম্পানিগুলোর সাথে
প্রতিযোগীতায় টিকে থাকার জন্য দেশীয় প্রতিষ্ঠানগুলোও দ্রুত মানব সম্পদ উন্নয়ন শাখা
চালু করছে, এতে আকর্ষণীয় কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি হয়েছে।
কাজের ধরণঃ
প্রতিষ্ঠানের ব্যবসায়িক কর্মপরিধি
যাই হোক না কেন মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে কর্মরতদের কাজের ধরণ প্রায় একই রকম।
যে কোন প্রতিষ্ঠানেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিভাগের কর্মকর্তারা। স্ব- স্ব
প্রতিষ্ঠানের লোকবল ও তাদের বিস্তারিত তথ্য সংরক্ষণ এবং প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের
সামনে যথাযথ তথ্য উপস্থাপন করাই একজন মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীর মূল কাজ। যার ফলে
মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে কর্মরতরা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং কর্মকর্তা-কর্মচারী
সবার কাছেই গুরুত্বপূর্ণ, এমনকি সম্মানেরও পাত্র হিসেবে বিবেচিত হয়ে থাকেন। তাই বাংলাদেশের
তরুণদের কাছে এই ক্ষেত্রটিতে কাজ করার চাহিদা দিন দিন বাড়ছে। প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ,
বদলি, প্রমোশন, প্রশিক্ষণ, প্রতিষ্ঠানের উন্নয়ন, কর্মীদের কার্যপরিধি নির্ধারন থেকে
শুরু করে কর্মীদের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা যা তারা প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকেন
যেমন – বাৎসরিক ছুটি, প্রভিডেন্ট ফান্ড, অবসর ভাতা, বেতন, বোনাস প্রভৃতির সুষ্ঠু ব্যবস্থাপনা
করে থাকেন এই বিভাগের কর্মকর্তারা। কর্মীদের কাজের মূল্যায়ন এবং তাদের কাজের প্রেরণা
সৃষ্টির জন্য দক্ষ কর্মীদের পুরস্কার প্রদানের পাশাপাশি যারা কর্মক্ষেত্রে অবহেলা করে
তাদের সঠিক পরামর্শ প্রদানও এই বিভাগের কাজ।
যোগ্যতাঃ
এই পেশায় যারা প্রবেশ করতে
চান তাদের কিছু প্রাথমিক যোগ্যতা থাকা বাধ্যতামূলক। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক
পাশ হতে হবে। ব্যবসায় শিক্ষা ও এইচআরএম বিষয়ে ডিগ্রিধারী ব্যক্তিরা প্রাধান্য পেলেও
অন্য বিভাগ থেকে উত্তীর্ণ ব্যক্তিরা এ পেশায় আসতে পারেন। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার
পাশাপাশি নেতৃত্বগুণ, ধৈর্য্য, সদালাপ, সমস্যা সমাধানে পারদর্শিতা এবং দেশের শ্রম আইন
সম্পর্কে ধারণাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
একজন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট
অফিসারের ভাল যোগাযোগ দক্ষতা এবং অন্যের মনস্তাত্ত্বিক অবস্থা বোঝার ক্ষমতা থাকা আবশ্যক।
কর্মজীবনে একজন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অফিসারের সবার নিকট গ্রহণযোগ্য ও বিশ্বাসী
হতে হয়। নিজ প্রতিষ্ঠানের সংস্কৃতি সম্পর্কে যথাযথ জ্ঞান ও সেই আনুযায়ী মানব সম্পদ
ব্যবস্থাপনা করতে হয় এই বিভাগের কর্মীদের।
প্রারম্ভিক বেতন কাঠামোঃ
প্রতিষ্ঠানভেদে মানব সম্পদ ব্যবস্থাপনা
বিভাগের এন্ট্রি লেভেল অফিসার হিসেবে আপনার বেতন হতে পারে সর্বনিম্ন ১৫ হাজার টাকা,
এর সাথে অন্যান্য সুযোগ-সুবিধা থাকতে পারে। পরবর্তী পদোন্নতি নির্ভর করবে আপনার কাজের
দক্ষতা এবং অভিজ্ঞতার উপর।
কী ধরনের প্রতিষ্ঠানে কাজ করা
যায়ঃ
মানব সম্পদ ব্যবস্থাপনা পেশায়
আসার আগে যেসব প্রতিষ্ঠানে এই বিভাগ রয়েছে সেগুলো সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখা উচিত।
সাধারণত বড় বড় দেশী এবং বহুজাতিক কোম্পানি গুলোতে এ বিভাগের পরিপূর্ণ কার্যক্ষেত্র
রয়েছে। বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি, ব্যাংক, মিডিয়া হাউজ, ওষুধ কোম্পানী, সিকিউরিটি কোম্পানি, প্রকাশনা
সংস্থা, এনজিও, টেলিকমিউনিকেশন এবং শিল্প প্রতিষ্ঠানে এ বিভাগটির সুবিস্তৃত কার্যক্ষেত্র
রয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে এখন পর্যন্ত মানব সম্পদ উন্নয়ন নামে কোনো বিভাগ না
থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠানে 'ট্রেইনিং'/ 'স্ট্যাটিসটিক্স'/ 'প্ল্যানিং' ইত্যাদি বিভাগগুলোতে
মূলত মানব সম্পদ উন্নয়ন সম্পর্কিত কাজগুলোই করা হচ্ছে। এই বিভাগগুলোর নীতিমালা তৈরী
করে জনপ্রশাসন মন্ত্রনালয়, এবং সরকার কর্তৃক তা অনুমোদিত হয়।
পড়াশোনা ও প্রশিক্ষণঃ
বাংলাদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি
বিশ্ববিদ্যালয়ে বিবিএ, এমবিএ কোর্সের মধ্যে এইচআরএম বিষয়টি পড়ানো হয়ে থাকে। এছাড়া
বিভিন্ন প্রতিষ্ঠান থেকে PGDHRM (Post Graduate Diploma in Human Resource
Management) ডিগ্রি নেওয়া যায়। বর্তমানে বিভিন্ন চাকুরিদাতা এই ডিগ্রিকে বেশ গুরুত্বের
সাথে দেখেন। যেসব প্রতিষ্ঠান এই প্রশিক্ষণ দিয়ে থাকে তাদের মধ্যে কয়েকটি হল:
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট,
সোবহানবাগ, মিরপুর, ঢাকা,
বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান
রিসোর্স ম্যানেজমেন্ট, ফার্মগেট, ঢাকা,
ইনস্টিটিউট অব পার্সোনাল ম্যানেজমেন্ট,
ফার্মগেট, ঢাকা ও বিয়াম ফাউন্ডেশন, নিউ ইস্কাটন,
ঢাকা।
এছাড়া বেসরকারি আরো অনেক বিশ্ববিদ্যালয়ে
PGDHRM এর উপর কোর্স করানো হয়।
এই প্রশিক্ষণগুলো ছয় থেকে নয়
মাস ব্যাপী হয়। এগুলোতে ভর্তি হওয়ার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ।
আপনি ভালো বেতনে এইচ আর ডিপার্টমেন্টে
চাকরি পেতে চাইলে কিংবা ভবিষ্যতে চিফ অব এইচ আর হতে চাইলে অবশ্যই আপনাকে PGDHRM এর
উপর কোর্স কমপ্লিট করতেই হবে। আপনাকে KPI, Leadership, Labor Law, company policy,
Salary, Leave, Recruitment & Training, English Language ইত্যাদি বিষয়ে অভিজ্ঞ
হতে হবে। নিজের মধ্যে আত্ম সম্মান বোধ, ভাব গাম্ভীর্যতা, সততা, ধৈর্যশীলতা, কর্মঠ/পরিশ্রমি,
শৃংখলা বোধ, সময়ানুবর্তিতা ও নেতৃত্বদানের ক্ষমতা এভাবে বাড়াতে হবে।
একজন HR Head একজন প্রধান প্রশিক্ষক। তাকে Advance Excel থেকে শুরু করে Computer এর সকল শর্টকার্ট বিষয়গুলো জানতে হবে। তাকে Business Development ও Team Work সহ অনুরূপ বিষয়গুলোর উপর অভিজ্ঞ হতে হবে। একজন HR Head সব সময় চিন্তা ভাবনা করবেন যে, প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের কোন কোন বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতার ঘাটতি আছে, সেই বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা। এজন্যে HR Head বাৎসরিক ট্রেনিং ও অর্থনৈতিক প্ল্যান তৈরী করবেন ও কর্তৃপক্ষের অনুমোদন নিবেন। HR Head নিজে কোনো বিষয়ে ট্রেনিং এর ঘাটতি থাকলে তিনি এক্সটার্নাল প্রশিক্ষক ভাড়া করে এনে এমপ্লয়ীদের ট্রেনিং দিয়ে দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তুলবেন। এছাড়াও প্রতিষ্ঠানের মধ্যে সকলে যেনো পারস্পরিক নলেজ শেয়ার করে সে মনোমানসিকতা গড়ে তোলার ব্যবস্থা করা। HR এর শুধু এই কাজ নয় যে, জনবল নিয়োগ দেয়া, ডকুমেন্টস তৈরী করা, বেতন ভাতা ও ছুটি দেয়া, তার মূল কাজ হচ্ছে সেই জনবলকে দক্ষ জনবলে পরিণত করা।
ক্ষমতার অপব্যবহার:
একজন HR এর আইনী ক্ষমতা অনেক। HR ইচ্ছে করলে একজন কর্মচারীর প্রতি শব্দের দোষ ধরে তার জরিমানা করতে পারে অথবা সতর্কমূলক লেটার ইস্যু করতে পারে। যেকোনো বিষয় নিয়ে যখন তখন শোকজ দিতে পারে। তবে যারা ক্ষমতার অপব্যবহার করে তারা গুড HR না। অনেকে ইন্টেনসোনালি বা ব্যক্তিগত বিষয় নিয়ে কর্মচারীর পিছনে লেগে থাকে। সময় ও সুযোগ পেলে তাকে চাকরিচ্যুত করে। এসব মনোমানসিকতা সম্পন্ন HR এক অভিশপ্ত জীবন বয়ে নিয়ে বেড়ায়। সবার চক্ষুশুল হয়ে ওঠে। প্রশিক্ষণের মাধ্যমে যেখানে কর্মচারীর কর্মদক্ষতা ও মান উন্নয়ন করার কথা সেখানে সেই উদ্দেশ্য ব্যাহত হয়।
কোনো সময় কর্মচারী অসন্তূষ্ট হয়ে চাকরি ছেড়ে চলে গেলে বা চাকরিচ্যুত করা হলে সেই কর্মচারী শ্রম আদালত বা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ দিলে তখন HR-কে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে দৌঁড়াদৌড়ি করতে হয়।
আইনের দৃষ্টিতে সকলকে সমান দৃষ্টিতে দেখতে হয়। কারো সাথে পার্সোনালি কিছু করা যাবে না।
Discipline, Efficiency, Laborious ও Loyalty (DELL) যেমন অন্যদের মধ্যে গড়ে তুলতে হবে তেমনি নিজের মধ্যেও গড়ে তুলতে হবে। চাকরি জীবনে কর্মচারী নিয়োগে ঘুষ দুর্নীতির উর্দ্ধে থাকতে হবে। মদ ও নারীর প্রতি আকৃষ্ট হওয়া যাবে না। তথা 3W মেনে চলতে হবে।
নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে
পড়াশোনা ও অনুশীলন কিংবা ট্রেনিং এর বিকল্প নেই।
PGDHRMTI একটি ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে পড়াশোনা মূলত অনলাইন ভিত্তিক। আপনি নিয়মিত ব্লগটি অনুসরন করলে আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটবে। পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে আমাদের সাথে থাকুন।
PGDHRMTI একটি ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে পড়াশোনা মূলত অনলাইন ভিত্তিক। আপনি নিয়মিত ব্লগটি অনুসরন করলে আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটবে। পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে আমাদের সাথে থাকুন।
Md. Izabul Alam
Principal- PGDHRMTI,
Gulshan-2,Dhaka.
01716508708izabulalam@gmail.com

No comments:
Post a Comment